ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালাসী ঘাটে শীতার্তদের মাঝে সরকার প্রদত্ত শীতবস্ত্র বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৫১ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
গাইবান্ধা জেলা প্রতিনিধি

আজ ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টা ০০ মিনিটে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় নিম্ন আয়ের ও শীতার্ত মানুষের মাঝে সরকার প্রদত্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফুলছড়ি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন।

শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা সরকারের এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বালাসী ঘাটে শীতার্তদের মাঝে সরকার প্রদত্ত শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ আপডেট : ০২:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬