ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের উপকার করতে গিয়ে সর্বস্ব হারালেন ভ্যানচালক

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৬২ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু
জেলা প্রতিনিধি, গাইবান্ধা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু এক রোগীকে পৌঁছে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেও চরম দুর্ভোগে পড়েছেন এক অসহায় ভ্যানচালক। রোগীকে জরুরি বিভাগে রেখে ফিরে এসে তিনি দেখেন—তার ভ্যানগাড়িটি আর নেই। কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগের সামন থেকেই ভ্যানটি চুরি করে নিয়ে গেছে।
জানা যায়, ভ্যানচালকটি রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীকে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থায় ব্যস্ত থাকার সময়েই ঘটে যায় এই ঘটনা। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, পরিবারের একমাত্র উপার্জনের সম্বল ভ্যানগাড়িটি উধাও।

হাসপাতাল এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলেও দুঃখজনকভাবে সেগুলো অচল থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ভ্যানচালকসহ স্থানীয়রা।
ভ্যানচালক জানান, “মানুষ বাঁচাতে এসে নিজের সব হারালাম। এই ভ্যান দিয়েই সংসার চলত।”
এ ঘটনায় হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা দ্রুত সিসিটিভি সচল করা ও দোষীদের শনাক্ত করে ভ্যান উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

অন্যের উপকার করতে গিয়ে সর্বস্ব হারালেন ভ্যানচালক

সর্বশেষ আপডেট : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬