ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৬১ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম (দিপু)
জেলা প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় শিশু, নারী ও পুরুষসহ সব বয়সী দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা,সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইশরাত জাহান বীথি বলেন, “শীতার্ত ও অসহায় মানুষের পাশে পুনাক অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। পুনাকের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয় শীতার্ত মানুষ পুনাকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ আপডেট : ১২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬