ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় বাক প্রতিবন্ধীর বাড়ি লুট ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২৩১ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় এক বাক প্রতিবন্ধীর বাড়ি লুট ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাক প্রতিবন্ধী মোঃ গোলজার রহমান। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই জোবেদ আলীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
সরেজমিনে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের সাতটেকর গ্রামে গিয়ে দেখা যায়, বাক প্রতিবন্ধী গোলজার রহমানের বসতঘরের ব্যাপক ভাঙচুরের চিহ্ন। এ সময় গোলজার রহমানের স্ত্রী অভিযোগ করে বলেন, তাঁর স্বামী বাক প্রতিবন্ধী হওয়ায় সেই সুযোগকে কাজে লাগিয়ে ভাসুর জোবেদ আলী জোরপূর্বক তাদের জায়গা দখল করেন এবং বাড়িতে লুটপাট চালান।
তিনি আরও জানান, দিনমজুর বাক প্রতিবন্ধী গোলজার রহমান স্ত্রী-সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন। পরিবারের একমাত্র আশ্রয়স্থলটিও এখন দখল ও ভাঙচুরের কারণে অনিরাপদ হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বাক প্রতিবন্ধী গোলজার রহমান ও তাঁর পরিবার।
এ অবস্থায় তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দ্রুত আইনি সহায়তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

সাঘাটায় বাক প্রতিবন্ধীর বাড়ি লুট ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

সর্বশেষ আপডেট : ১১:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬