ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক” — ডাঃ কে এম বাবর

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২০৯ বার দেখেছেন

মোঃ আবিদ হাসান মুছা,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা ওলামা দলের পক্ষ থেকে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ কে এম বাবর বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ছিলেন। তিনি গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক। তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
এ সময় গোপালগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা সাইদুর রহমানসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশা-ভরসার প্রতীক” — ডাঃ কে এম বাবর

সর্বশেষ আপডেট : ০২:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬