ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ৭

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:১৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৬৫ বার দেখেছেন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টার দিকে লেফটেন্যান্ট কর্নেল শামীম রহমান, পিএসসি, সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—

কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), তার স্ত্রী সেলিনা বেগম (৫০); শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪); জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭); আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০); মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২); এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—

১টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), ৩টি পিস্তল ম্যাগাজিন, ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫,৪০,১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন (১৩টি স্মার্টফোন ও ৪টি বাটন ফোন), ২টি সামুরাই, ৬টি ফেনসিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রাম দা এবং ১টি ল্যাপটপ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত আলামত যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

নরসিংদী শিবপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও বিপুল মাদকসহ আটক ৭

সর্বশেষ আপডেট : ০৪:১৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬