২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়ুশী কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দিশা সমদ্দার। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সে এই বৃত্তি লাভ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার ১২ জুলাই প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।
বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে দিশা ছোট। সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আয়ুশী কিন্ডারগার্টেন এর মেধাবী ছাত্রী। দিশা উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামের বিপুল সমদ্দারের মেয়ে। তিনি পেশায় একজন চিকিৎসক। মা মুক্তা সমদ্দার। তিনি একজন গৃহিণী।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও রামশীল কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সফল অধ্যক্ষ জয়দেব চন্দ্র বালা বলেন, আমরা আজ গর্বিত, কেননা উপজেলার মধ্যে অন্যতম স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান এই আয়ুশী কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে দিশা ট্যালেন্টপুল এ বৃত্তি পেয়েছে। দিশা যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে তাই সকলের কাছে আর্শীবাদ/দোয়া কামনা করছেন তিনি।
আয়ুশী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মৃনাল হালদার বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে আমরা সবাই অভিভূত। হয়েছি আরও উজ্জীবিত। আগামী দিনগুলোতে আমরা আরও সুন্দর ভাবে কাজ করার অনুপ্রেরণা পেলাম। প্রাণবন্ত মুহুর্তে আমি সম্মানিত অভিভাবকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই। কতই না আনন্দঘন মূহুর্ত। শিক্ষার্থী দিশার এই সাফল্যে মহান করুনাময় সৃষ্টিকর্তার নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক(প্রশাসন এ অর্থ) প্রবীর কুমার হালদার বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও আয়ুশী কিন্ডারগার্টেন এর মেধাবী শিক্ষার্থী দিশা যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য সবার কাছে আশীর্বাদ/দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালের পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রবিবার ১২জুলাই রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৪৩ হাজার ৩৫৪ জন বা ৫৪ দশমিক ৭১ শতাংশ ছাত্রী এবং ৩৫ হাজার ৮৯২ জন বা ৪৫ দশমিক ২৯ শতাংশ ছাত্র।
এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ শিক্ষার্থী। এর মধ্যে ২৬ হাজার ৩৭৫ শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আর বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৬ হাজার ৫৯০ জন।
মোঃ আবিদ হাসান মুছা 








