ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটির (আইইউআইটিএস) ২০২৫-২৬ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকি খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিল মোহাম্মদ তাসিফ।
রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (ওয়ার্কশপ) নুসরাত জাহান এনি, সহ-সভাপতি (প্রেজেন্টেশন) পিয়াসা আক্তার আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিত্তীক মজুমদার ও শরিফুল ইসলাম শিহাব। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তুহিন রেজা, সৈয়দ বাল্ক শের-ই-বুখারী ও জিহাদ আলী।
এছাড়া প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে ফারহান আজাদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মুশফিক রানা ও সুদক্ষিনা বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হিসেবে মো. আশিকুর রহমান এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে রুমানা আক্তার মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে মোহররমী নেশা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে তারেক রহমান ও ফাতেমা তোজ জোহরা দায়িত্ব পালন করবেন।
প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম মজুমদার এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে গিয়াস উদ্দিন শোভন ও ইকরামুল হাসান রিসাত। জনসংযোগ সম্পাদক হিসেবে আয়েশা ছিদ্দিকা খুশি এবং সহ-জনসংযোগ সম্পাদক হিসেবে আলভির হাসান ইমন মনোনীত হয়েছেন।
ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক হিসেবে আবদুল্লাহ হুদান এবং সহ-ওয়ার্কশপ বিষয়ক সম্পাদক হিসেবে মংশেউ মারমা দায়িত্ব পেয়েছেন। সাইবার সিকিউরিটি সম্পাদক হিসেবে সাখাওয়াত হোসাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে জান্নাত ফাইজা সুপ্ত এবং সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে মো. মিনহাজ মনোনীত হয়েছেন।
তথ্য ও রিসার্চ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর আর মুহিম ও আতিক শাহরিয়ার জিসান এবং সংস্কৃতি ও টুরিজম সম্পাদক হিসেবে ওয়াসিফুর রহমান দায়িত্ব পেয়েছেন। সহ-সংস্কৃতি ও টুরিজম সম্পাদক হিসেবে রয়েছেন মোয়াজ্জেম হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হালিম হাম্মাদ ও নুসরাত জাহান মীম।
সংগঠনটির সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ তাসিফ বলেন, আইইউআইটিএস প্রযুক্তির পাশাপাশি নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা নিয়েও কাজ করে। কারণ আমরা বিশ্বাস করি, একজন সফল টেক প্রফেশনাল হতে হলে এই তিনটিই সমান জরুরি। এখানে প্রতিটি সদস্য শুধু শিক্ষার্থী নয়, একে অপরের অনুপ্রেরণা। আমরা একসাথে শিখব, একসাথে নিজেদের গড়ব পড়াশোনায়, নেতৃত্বে ও একতায়।
নতুন সভাপতি তাকি খান বলেন, আইইউআইটিএসের নতুন কমিটির মূল লক্ষ্য হলো সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে আইটি দক্ষতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সবসময় আপডেট থাকা। বর্তমান প্রযুক্তি জগতের নতুন নতুন বিষয় সম্পর্কে জানার মাধ্যমে সবাই মিলে শেখা, আলোচনা করা এবং একে অপরকে বিভিন্ন সমস্যায় সহায়তা করার একটি সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
ইবি প্রতিনিধি: 









