ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের ‘PUSAA’-এর নতুন নেতৃত্বে ইয়াকুব ও শরিফুল

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আদ্রা ইউনিয়ন (PUSAA)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াকুব হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম মজুমদার দায়িত্ব পেয়েছেন।

গত শনিবার (১৬ মে) সংগঠনটির উপদেষ্টা জোনায়েদ বাগদাদী, মোজাম্মেল হক, শাখাওয়াত হোসাইন ও সাব্বির হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজিম উদ্দীনকে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাই, যার রহমতে আমরা আদ্রা ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সংগঠনে কাজ করার সুযোগ পেয়েছি। অতীতের দিকে না তাকিয়ে আমরা কীভাবে শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী আদ্রা ইউনিয়নের সকল ছাত্রছাত্রীর কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।

এদিকে নবনির্বাচিত সভাপতি ইয়াকুব হোসেন ভূঁইয়া বলেন, ‘PUSAA’ এর সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য গর্ব, আনন্দ ও দায়িত্বের বিষয়। সংগঠনের সকল সদস্য, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এমন একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নিজের সমস্যা নির্দ্বিধায় তুলে ধরতে পারবে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

নাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের ‘PUSAA’-এর নতুন নেতৃত্বে ইয়াকুব ও শরিফুল

সর্বশেষ আপডেট : ০১:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬