ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় নিরাপদ পানি নিশ্চিতে টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের উদ্বোধন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৯২ বার দেখেছেন

শাফিকুজ্জামান সোহেল

স্টাফ রিপোর্টার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামে নিরাপদ পানি নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ পানি সুস্থ জীবনের পূর্বশর্ত। টিউবওয়েলের চারপাশ পাকা করার ফলে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যসম্মত পরিবেশে পানি সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য কাঁচা টিউবওয়েলও সংস্কারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, পানিদূষণ রোধ, পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শতভাগ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ প্রকল্পের মাধ্যমে এলাকার প্রায় ৮০টি পরিবার সরাসরি উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ময়নুল হোসাইন, প্রোগ্রাম কর্মকর্তা খ্রীস্টিনা ক্রশ, ইউপি সদস্য হুমায়ূন আহমেদ লাল, মনোরঞ্জন, ভিডিএস সদস্য খালেদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীরা।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গঙ্গাচড়ায় নিরাপদ পানি নিশ্চিতে টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের উদ্বোধন

সর্বশেষ আপডেট : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬