ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্র আজমলের।

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:২৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ২১৮ বার দেখেছেন

তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজমল হোসেন (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমল হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির গোসলখানায় বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় আজমল। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় এক স্কুলছাত্র হাসপাতালে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এ বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্র আজমলের।

সর্বশেষ আপডেট : ০২:২৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬