ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ কমিটিতে অন্তর্ভুক্ত হলেন বরগুনা-১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩২৭ বার দেখেছেন

নিজস্ব প্রতিবেদক

​ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গঠিত ‘সংসদ কমিটি’র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

​বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ১১ সদস্য বিশিষ্ট এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। স্পিকার অধিবেশনে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
​নূরুল ইসলাম মনিকে সভাপতি করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।

​সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা তদারকি করার এই কমিটিতে মাহমুদুল হোসাইন অলিউল্লাহর অন্তর্ভুক্তিতে বরগুনার স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই এমন গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পাওয়াকে তার সংসদীয় দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

সংসদ কমিটিতে অন্তর্ভুক্ত হলেন বরগুনা-১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ

সর্বশেষ আপডেট : ০৬:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬