ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসলামপুরে চাঁদাবাজি বন্ধে বিএনপির মাইকিং’

শিল্প নগরী ইসলামপুরে অবৈধভাবে নানান নামে লবণ বোঝাই বোট-নৌকা ও ঘাট থেকে চাঁদা আদায়ের বিরুদ্ধে কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে ঈদগাঁও উপজেলা বিএনপি।

গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের নির্দেশনায় ইসলামপুর বাজার এলাকায় এই মাইকিং করা হয়।

জানা যায়, ইসলামপুর খাল দিয়ে যাতায়াতকারী লবণ বোঝাই বোট-নৌকা ও খাল থেকে কিছু ব্যবসায়ী ও অসাধু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় এবং প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে জিম্মি করে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি অর্থের লেনদেন হচ্ছে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এসেছে। তাই চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণ কে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ারও কথা জানানো হচ্ছে।

এ বিষয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে তা শুধরে দেশকে নতুনভাবে গড়ে তুলতে গণ-মানুষের নেতা বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।

এরই মধ্যে ইসলামপুর লবণ ঘাটে কিছু চাঁদাবাজ ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। এমনকি তাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আমাদের কাছে আসছে। তাই এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

‘ইসলামপুরে চাঁদাবাজি বন্ধে বিএনপির মাইকিং’

সর্বশেষ আপডেট : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬