চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা মরহুম আবু তাহের চৌধুরী আবু মিয়ার বড় সন্তান, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর শহরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও দানবীর আমার প্রিয় ভাগিনা জনাব, সাজ্জাদুল কবির চৌধুরীকে এবারের আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে প্রার্থী হিসেবে চান তৃনমুলের নেতাকর্মীরা।
দীর্ঘ বছর ধরে তাকে দলে অবহেলায় রাখলেও দলের দুর্দিনে ঠিকই সাড়া দিয়েছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ যখনই তাহার প্রয়োজনে ডাক দিয়েছেন ঠিক তখনই তাকে বিজয়ে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে নিবেদিত হয়ে কাজ করেছেন এমনই মন্তব্য দলের নেতাকর্মীদের। সে জন্য তাকে এবারে মূল্যায়ন করার দাবী তুলেছেন তারা।
জাওয়ান উদ্দিন,কক্সবাজার প্রতিনিধিঃ 









