নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বান্দরবান জেলা লামা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা হিসেবে দেশের রাজনীতিতে নতুন ধারা সূচনা করেন।
বক্তারা আরও বলেন, দেশপ্রেম, সততা ও আত্মমর্যাদার রাজনীতির যে দৃষ্টান্ত শহীদ জিয়া রেখে গেছেন, তা আজও জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা।
শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালিত
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৭:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- ১৫৬ বার দেখেছেন










