ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লামায় ভোটারদের উদ্বুদ্ধকরণে তথ্যচিত্র প্রদর্শন’

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার দেখেছেন

নজরুল ইসলাম(লামা,বান্দরবান) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এবং গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস, লামা-এর ব্যবস্থাপনায় ভিডিওচিত্র/তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সন্ধ্যায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচন প্রক্রিয়া, গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।
তথ্য অফিস সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লামা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লামায় ভোটারদের উদ্বুদ্ধকরণে তথ্যচিত্র প্রদর্শন’

সর্বশেষ আপডেট : ০২:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬