ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাদক ও জুয়া চক্র নিয়ে সতর্কবার্তা, ‘নিজের ঘর থেকেই শুরু করেছি- এমপি বাচ্চু

ময়মনসিংহের ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, রাজৈ ইউনিয়নে গড়ে ওঠা মাদকচক্র ও মোবাইলভিত্তিক জুয়ার কারণে স্থানীয় যুবসমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে জামিরাপাড়া সমিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সর্বক্ষণ এলাকায় থাকেন, আপনাদের কানে সে খবর পৌঁছায় না। আমি মাসে বা বছরে ২-৪ বার এলাকায় আসি, আমার কাছে কিন্তু ওদের তালিকা আছে। কেউ ওদের লালন-পালন করেন, কেউ সেখান থেকে স্বার্থ হাসিল করেন। আর আমার কাছে ভালো কিছু দাবি করেন।

তিনি আরও বলেন, ‘গতকাল আমার ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকে যেহেতু শুরু করেছি। সুতরাং, বাকি যারা আছেন, তাদেরকে হয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো ভালো হয়ে যেতে হবে।

সংসদ সদস্য বাচ্চু বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা অবকাঠামোগত উন্নয়ন করলেই মানুষের উন্নয়ন হয় না। মানুষের উন্নয়ন করতে হলে, আগে মানুষের নৈতিক পরিবর্তন আনতে হবে। প্রতিটি মানুষকে সামাজিক সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে।

তিনি জানান, সমাজের অবক্ষয় রোধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে রাজৈ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি ও নারী নির্যাতনকারীর উদ্ভব রোধ এবং ইতোমধ্যে জড়িতদের সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, ‘স্পষ্ট কথা, রাজৈ ইউনিয়নের এই চক্রকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তাদেরকে পুলিশে দিয়ে শাস্তির আওতায় আনা হবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

ভালুকায় মাদক ও জুয়া চক্র নিয়ে সতর্কবার্তা, ‘নিজের ঘর থেকেই শুরু করেছি- এমপি বাচ্চু

সর্বশেষ আপডেট : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬