ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের বড়াইগ্রামের দড়ি বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী সেই অন্ধ মোয়াজ্জিনের ইন্তেকাল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়দেহা গ্ৰামের প্রবীণ ও আলোচিত মুয়াজ্জিন আলহাজ্ব মোঃ আঃ রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর আনুমানিক বয়স হয়েছিল ১২০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তিহীন থাকা সত্ত্বেও নিয়মিত মসজিদে গিয়ে আজান দিতেন ও নামাজ আদায় করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি রশি ও বাঁশের সহায়তায় মসজিদে যেতেন , এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল, যা অনেকের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে ওঠে।

এই অন্ধ মুয়াজ্জিনকে কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার আলোচনা হয়েছে। বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে তাঁর জীবনসংগ্রাম ও ইবাদতের প্রতি ভালোবাসা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

(৫ এপ্রিল) রবিবার সন্ধ্যা ছয়টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর জানাজার নামাজ আজ (৬ এপ্রিল) সোমবার সকাল ৯ টার সময় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ আপডেট : ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬