ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৭ রাউন্ড গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ২:৩০ মিনিটে সদর থানাধীন ঘোষাইবাগ এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ফিরোজ কবিরের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই পলাশ কান্তি রায় ও এসআই কামরুল ইসলামসহ ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোষাইবাগ এলাকার একটি বাড়িতে হানা দেয়।

​অভিযান চলাকালে আসামী মাহফুজুর রহমানের শয়নকক্ষে তল্লাশি চালানো হলে তার শয়নকক্ষের প্লাস্টিকের ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান স্থানীয় বাসিন্দা মো. বাবুল হোসেনের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বর্তমানে আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬