কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার মধ্যবর্তী খিলা বাজারে খিলা বাজার আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ৩ এপ্রিল) সকালে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস সাহেবের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. খালেদা আক্তার লাকী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. খালেদা আক্তার লাকী বলেন, নাঙ্গলকোট তার নিজ এলাকা হওয়ায় এখানকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। হাসপাতালের চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানে যোগ দেন এবং স্থানীয় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ হাসপাতালে রোগী দেখবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি তিনি হাসপাতালের সার্বিক সাফল্য কামনা করেন।
হাসপাতালের চেয়ারম্যান জয়নাল আবেদীন দুখু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. নোশীন শারমিলি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট মির্জা সালা উদ্দিন আকবর বাইজিদ, মোহাম্মদ খোকা, মোজাম্মেল হক মন্টু, মাওলানা আফজাল হোসেন, হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন, শহিদুল ইসলাম ভূঁইয়া এবং হাফেজ নাছির উদ্দীনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ডা. বশির উদ্দিন রাজু, ব্যবসায়ী হাসান মাহমুদ সবুজ, সমাজসেবী শাহ আলম ভূঁইয়া সোহাগ, যোবায়ের হোসেন, হাফেজ জালাল, নিয়াজ মোরশেদ প্রমুখ।
হাসপাতালের চেয়ারম্যান জয়নাল আবেদীন দুখু জানান, মনোরম পরিবেশে বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এখানে সকল প্রকার চিকিৎসাসেবা প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে হাসপাতালের উন্নতি ও সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিনিধি 









