ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৬ অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩৭৩ বার দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:

দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সুন্দরবন রেজিমেন্টের অধীনে ব্যাটালিয়ন ক্যাম্প ২০২৬ শুরু হয়েছে।

৩১ মার্চ ২০২৬ তারিখে খুলনায় রেজিমেন্ট সদর দপ্তরে, ক্যাম্প প্রধান উপদেষ্টা সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে: কর্ণেল মাসুদ রায়হান, ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মো: আনোয়ার হোসেন মৃধা ও ক্যাম্প এডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস এর উপস্থিতিতে এ ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

রেজিমেন্টের নির্দেশনা অনুযায়ী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, নড়াইল, যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার মোট ৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যাডেটরা এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। সেনা, নৌ ও বিমান শাখার সমন্বয়ে মোট ২৫০ জন ক্যাডেট এতে অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ ক্যাডেট ১৫৮ জন, নারী ক্যাডেট ৬০ জন এবং জুনিয়র ক্যাডেট ৩২ জন।

ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো ক্যাডেটদের সামরিক ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা, নেতৃত্বগুণ বিকাশ করা এবং তাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী এ ক্যাম্প চলবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বিএনসিসির সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক ব্যাটালিয়ন ক্যাম্পিং ২০২৬ অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৭:১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬