ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্রে প্রধান আসামি গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:২০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৫০ বার দেখেছেন

তাইয়েব ইবনে ফারুকী

ভালুকা, প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আলোচিত চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ঘটনাস্থলে মরদেহের পাশে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে তাবারক আকন্দ কামাল (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে এবং ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় ক্রাইমসিন থেকে মরদেহের পাশ থেকে একটি মানিব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই মানিব্যাগে সংরক্ষিত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত সুসেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বগার বাজার চৌরাস্তায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। ঘটনার সময় তিনি অন্যান্য আসামিদের সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এ হত্যাকাণ্ড সংঘটিত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

ত্রিশালে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: মানিব্যাগের সূত্রে প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ১১:২০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬