ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিন দুপুরে ফিলিং স্টেশন এ চুরি; ৫০ হাজার টাকা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দিনদুপুরে একটি ফিলিং স্টেশনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়ায় অবস্থিত মেসার্স পাপড়ী ফিলিং স্টেশনের ক্যাশ রুমের তালা ভেঙে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১২টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো এক সময় ক্যাশ রুমের কেসি গেটের তালা ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোর। ঘটনার সময় ফিলিং স্টেশনের কর্মীরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।

ফিলিং স্টেশনের মালিক মোছা. লিমা ওয়াজেদ জানান, হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় তিনি চোরকে শনাক্ত করতে পারেননি। তবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় বড়াইবাড়ি এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

স্টেশনের ব্যবস্থাপক মো. মামুন মিয়া (২৭) জানান, চুরির ঘটনার পরপরই বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, গঙ্গাচড়া মডেল থানা ও ডিএসবি রংপুর-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ফিলিং স্টেশনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

দিন দুপুরে ফিলিং স্টেশন এ চুরি; ৫০ হাজার টাকা

সর্বশেষ আপডেট : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬