ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বমুরকুলে’আল-হেদায়া ইসলামী কাফেলা’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বমুরকুল এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বমুর কুল আল-হেদায়া ইসলামি কাফেলা ও প্রবাসীদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এলাকার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে রমজানের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, চিনি, তেলসহ প্রয়োজনীয় ইফতার উপকরণ।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। তারা সকলের কাছে দোয়া কামনা করেন যাতে এই উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হয়।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বমুরকুলে’আল-হেদায়া ইসলামী কাফেলা’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬