ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, জেলাজুড়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শহরের পোস্ট অফিস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর দুই দিন আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের শব্দে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, জেলাজুড়ে উদ্বেগ

সর্বশেষ আপডেট : ০৭:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬