ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান মুশফিকুর রহমান রেন্টু’র

নিজস্ব প্রতিবেদক

মোঃ আবিদ হাসান মুছা

ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা থেকে একটি গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি।

এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও গোপালগঞ্জ–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কে এম বাবরকে সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন রেন্টু।

গণসংযোগকালে মুশফিকুর রহমান রেন্টু বলেন, গোপালগঞ্জের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই। তিনি গোপালগঞ্জবাসীর উদ্দেশে জেলার তিনটি আসনের বিএনপির দলীয় প্রার্থী—গোপালগঞ্জ–১ আসনে সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ–২ আসনে কে এম বাবর এবং গোপালগঞ্জ–৩ আসনে এস এম জিলানীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ–২ আসনের বিএনপির প্রার্থী কে এম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনসহ কোকো ক্রীড়া পরিষদের জেলা, থানা ও পৌর কমিটির নেতা-কর্মীরা।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান মুশফিকুর রহমান রেন্টু’র

সর্বশেষ আপডেট : ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬