ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ আবিদ হাসান মুছা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের গেটপাড়া এলাকায় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. জুবায়ের হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোকো ক্রীড়া পরিষদের জেলা সদস্য সচিব চৌধুরী মঞ্জরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম হামিদুল হক দুলাল, কোকো ক্রীড়া পরিষদের পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহান মোরশেদ, সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ কাজী, সাংগঠনিক সম্পাদক ইমন কাজীসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কোকোর রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করে তরুণ সমাজকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট : ০৪:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬