ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৬ হাজারের বেশি ভোটার নিবন্ধন

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৫৬ বার দেখেছেন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলায় পোস্টাল ব্যালট ভোটারে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৬ হাজার ২৪১ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এ তালিকায় কুষ্টিয়া জেলা কারাগারের ৬০ জন বন্দী ভোটারও অন্তর্ভুক্ত রয়েছেন—যা জেলার নির্বাচন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধিতদের মধ্যে প্রবাসী ভোটার ৫ হাজার ৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৪১৫ জন এবং নারী ২৮১ জন।
অন্যদিকে কারাবন্দী, চাকরিজীবী ও অন্যান্য শ্রেণির ভোটার মিলিয়ে নিবন্ধিত হয়েছেন ১০ হাজার ৫৪৫ জন। এদের মধ্যে পুরুষ ৮ হাজার ২২৬ জন এবং নারী ২ হাজার ৩১৯ জন।
আসনভিত্তিক পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা
কুষ্টিয়া-১ (দৌলতপুর)
প্রবাসী: ১,১৫১ জন (পুরুষ ১,১২৩; নারী ২৮)
অন্যান্য: ২,৪৪৪ জন (পুরুষ ২,১১১; নারী ৩৩৩)
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)
প্রবাসী: ২,১০৯ জন (পুরুষ ২,০৪৭; নারী ৬২)
অন্যান্য: ২,৫৩৪ জন (পুরুষ ১,৯৪২; নারী ৫৯২)
কুষ্টিয়া-৩ (সদর)
প্রবাসী: ১,৩৯১ জন (পুরুষ ১,২৩৯; নারী ১৫২)
অন্যান্য: ২,২৬১ জন (পুরুষ ১,৭২১; নারী ৫৪০)
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা)
প্রবাসী: ১,০৪৫ জন (পুরুষ ১,০০৬; নারী ৩৯)
অন্যান্য: ৩,৩০৬ জন (পুরুষ ২,৪৫২; নারী ৮৫৪)
জেলা নির্বাচন কর্মকর্তা জানান,
“পোস্টাল ব্যালটে ভোটারদের এই আগ্রহ প্রবাসী নাগরিক ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে আশা করছি।”
নির্বাচন সংশ্লিষ্টদের মতে, পোস্টাল ব্যালট ব্যবস্থায় সময় ও যাতায়াতের ঝামেলা কম থাকায় প্রবাসী ভোটারসহ কর্মব্যস্ত ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ফলে কুষ্টিয়ায় এবার পোস্টাল ভোটার সংখ্যা নতুন রেকর্ডে পৌঁছেছে।
নির্বাচন অফিস আরও জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের তথ্য যথাযথ যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কুষ্টিয়ায় পোস্টাল ভোট বিডি অ্যাপে ১৬ হাজারের বেশি ভোটার নিবন্ধন

সর্বশেষ আপডেট : ০২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬