ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-মাতাকে নির্যাতনকারী কুলাঙ্গার পুত্র গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৫৬ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামে পিতা-মাতার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে একমাত্র পুত্র হাসানুর রহমান (৪৮) কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসানুর রহমান তার পিতা মাহবুব ইসলামের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার পর দীর্ঘদিন ধরে পিতা-মাতার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি নিজ বসতবাড়ি থেকে পিতা-মাতাকে বের করে দেওয়ারও চেষ্টা করেন।

ঘটনাটি ৭১ টেলিভিশনে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী পিতা মাহবুব ইসলাম বাদী হয়ে পুত্র হাসানুর রহমান ও তার স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে মামলাটি আপোষের জন্য ভুক্তভোগীর ওপর চাপ প্রয়োগ করে আপোষনামায় স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম দ্রুত অভিযান চালিয়ে ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত হাসানুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হাসানুর রহমান (৪৮) ঝালিঙ্গী গ্রামের মাহবুব ইসলামের ছেলে।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারের আলম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পিতা-মাতাকে নির্যাতনকারী কুলাঙ্গার পুত্র গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৭:১৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬