ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মহাসড়কের পাশে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ বার দেখেছেন

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা

ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার এলাকায় কার্টনের ভেতর পড়ে থাকা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কৌতূহলবশত কাছে গিয়ে তারা কার্টনের ভেতরে একটি নবজাতক শিশুকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাক্ষীদের বরাতে জানা যায়, ঘটনার অল্প আগে দুজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে ওই কার্টনটি সড়কের পাশে ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। তাদের কার্টন ফেলার ভঙ্গি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের ধারণা, শিশুটিকে ফেলার সময় সে জীবিত থাকতে পারে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে গেছে। এখনো শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভালুকায় মহাসড়কের পাশে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬