ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার দেখেছেন

গোপালগঞ্জ প্রতিনিধি:

মোঃ আবিদ হাসান মুছা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত নূরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম. রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেফতারকৃতদের র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সর্বশেষ আপডেট : ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬