শফিকুজ্জামান সোহেল
স্টাফ রিপোর্টার
রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হরিদেবপুর ৭নং ইউপি সদস্য জনাব রেজাউল করিম (দাদুল) সহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজমল হোসেন লেবু, আহ্বায়ক, রংপুর জেলা জাতীয় পার্টি ও প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব, রংপুর জেলা জাতীয় পার্টি।
সভাপতিত্ব করেন জনাব মাসুদ নবি মুন্না, সভাপতি, সদর উপজেলা জাতীয় পার্টি, রংপুর। সভা সঞ্চালনা করেন জনাব মোঃ মাসুদার রহমান মিলন, সদস্য সচিব, সদর উপজেলা জাতীয় পার্টি, রংপুর।
কর্মী সভার সার্বিক তত্ত্বাবধানে ছিল জাতীয় পার্টি, ২নং হরিদেবপুর ইউনিয়ন, রংপুর সদর, রংপুর
ঢাকা
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
হরিদেবপুরে জাতীয় পার্টির কর্মী সভা, শতাধিক নেতাকর্মীর যোগদান
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ১৭৯ বার দেখেছেন










