ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে গাঁজা সেবনকালে ভ্রাম্যমাণ আদালতে একদল ছাত্র গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের পেছন থেকে গাঁজা সেবনরত অবস্থায় একদল ছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। আজ পরিচালিত এ অভিযানে প্রশাসন তাদের হাতেনাতে আটক করে।

সূত্র জানায়, আটককৃত সবাই গাইবান্ধা জেলার সন্তান এবং শিক্ষার্থী। তারা দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। সামাজিকভাবে তারা সবাই ভদ্র ও স্বচ্ছল পরিবারের সদস্য। তাদের পিতামাতারাও সমাজের সম্মানিত ব্যক্তি বলে স্থানীয়রা জানিয়েছেন। আটককৃতদের পোশাক-পরিচ্ছদ ও আচরণে তাদের স্বচ্ছল পারিবারিক অবস্থার প্রতিফলন দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের পেছনে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে—আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং কার সঙ্গে মিশছে সে বিষয়ে খোঁজখবর রাখুন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।

গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে গাঁজা সেবনকালে ভ্রাম্যমাণ আদালতে একদল ছাত্র গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৩:৫৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬