ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২৪৭ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের উদ্যোগে আজ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান খান বাবু। এ সময় তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশবাসীর জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

সর্বশেষ আপডেট : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬