ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লামায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২২২ বার দেখেছেন

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বান্দরবান জেলার লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক সফল মেয়র জনাব মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবু তাহের মিয়া।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় লামায় বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট : ০২:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬