ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আসিফ সরকার গ্রেফতার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতের দিকে গাইবান্ধা পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আসিফ সরকারকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

এদিকে, ছাত্রলীগের সাবেক এই নেতাকে গ্রেফতারের খবরে গাইবান্ধা পৌর শহরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলে এ গ্রেফতারকে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা অভিযোগ চাঁদাবাজি ও মানহানির; মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন সাংবাদিকরা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি আসিফ সরকার গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬