মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গত ০৯/০১/২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পরীক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে অসাধু চক্র জালিয়াতির মাধ্যমে ফল প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলে মেধাবী ও যোগ্য প্রার্থীরা চরমভাবে বঞ্চিত হয়েছেন।
বক্তারা বলেন, এ ধরনের অনিয়ম নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিতর্কিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার 



