ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার দেখেছেন

লামা (বান্দরবান) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণভোট বিষয়ক প্রচারণা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ, পোস্টাল ব্যালটে ভোটদানে উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন বিভ্রান্তি, মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ সভা/পথসভা/উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১৪ জানুয়ারি ২০২৬ ইং, বুধবার লামা উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় শিক্ষা কেন্দ্রের দায়িত্বশীল এবং সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহবুবউল করিম, উপপরিচালক, স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে। ভোটারদের সঠিক তথ্য জানা, আচরণবিধি মেনে চলা এবং গুজব থেকে দূরে থাকা একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রধান শর্ত।”

তিনি আরও বলেন, “ভোট প্রদান প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সঠিকভাবে প্রয়োগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, লামা। সভাপতির বক্তব্যে তিনি নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “নির্বাচনের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ সবাইকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আইন লঙ্ঘনের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।” তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট ভোটারদের সময়মতো আবেদন ও ভোট প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট জনাব রুবায়েত আহমেদ। তিনি বলেন, “নির্বাচনী সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপপ্রচার বা আইনবহির্ভূত কর্মকাণ্ড বরদাশত করা হবে না। গুজব ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার জনাব আবদুল হামিদ। তিনি গণভোটের বিষয়বস্তু, ভোট প্রদানের নিয়মাবলি এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের পদ্ধতি সহজভাবে ব্যাখ্যা করেন। পাশাপাশি ভোটার তালিকা যাচাই, ভোটকেন্দ্র সংক্রান্ত প্রস্তুতি এবং ভোটগ্রহণের দিন করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইসলামিক শিক্ষা কেন্দ্রের দায়িত্বশীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে নির্বাচনী সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজের প্রতিটি স্তরে সঠিক তথ্য পৌঁছে দিতে পারলেই নির্বাচনকালীন বিভ্রান্তি ও গুজব কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
সভা শেষে উপস্থিত সকলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

লামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

সর্বশেষ আপডেট : ০৭:৪৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬