মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী দলিল লেখক সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি আবু বক্কর মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রতন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে পলাশবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, ভেন্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলিল লেখক সৈয়দ আওরঙ্গজেব আলম।
আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান রাজা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার 









