বান্দরবান (লামা) প্রতিনিধি: নজরুল ইসলাম
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগরে ক্রীড়া ও তারুণ্যের মিলনমেলায় পরিণত হয়েছে এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
১২ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার বিকেলে লামা উপজেলার ঐতিহ্যবাহী আজিজ উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বান্দরবান পার্বত্য জেলার আহ্বায়ক, বোমাং রাজপুত্র ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ প্রজন্ম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বান্দরবান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম ও আমির হোসেন আমু।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী, লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লামা উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—শ্রমিক দল, যুবদল, কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে বান্দরবানের ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে। এনআইসি লেক গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট বান্দরবানের ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অতিথিবৃন্দের।
স্টাফ রিপোর্টার 



