শফিকুজ্জামান সোহেল
স্টাফ রিপোর্টার
একসময় তিস্তা ছিল উত্তরের মানুষের জীবন ও জীবিকার প্রধান ভরসা। আজ সেই তিস্তার বুকে দেখা মিলছে এক নির্মম বাস্তবতার। পানিশূন্য, শুকনো নদীর বুকে হেঁটে হেঁটে জাল ফেলছেন জেলেরা—শুধু দু’মুঠো ভাতের আশায়।
সরেজমিনে দেখা যায়, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে কয়েকজন জেলে জাল টেনে ধরার চেষ্টা করছেন। চারপাশে বিস্তীর্ণ বালুচর, দূরে কুয়াশা আর ধূসরতা—যেন নদীর সঙ্গে সঙ্গে মানুষের জীবনও শুকিয়ে যাচ্ছে। তিস্তার স্বাভাবিক প্রবাহ না থাকায় মাছের উৎপাদন কমে গেছে চরমভাবে। তবুও বিকল্প আয়ের পথ না থাকায় জীবন ঝুঁকি নিয়ে এই শুকনো নদীতেই মাছ ধরছেন তারা।
স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, আগে এই নদীতে নৌকা চলত, জাল ফেললেই মাছ উঠত। এখন সারাদিন জাল ফেলে এই কয়েকটা ছোট মাছ জোটে। আর যদি না নামি তাহলে পরিবার না খেয়ে থাকবে।
জেলে রেজা বলেন, কোন দিন জাল ফেলে মাছ ওঠে, কোন দিন মাছ ওঠে না। জে দিন মাছ ওঠে না, সে দিন কষ্টে কাটে আমাদের।
উজানে পানির প্রবাহ কমে যাওয়া, অপরিকল্পিত বাঁধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই তিস্তা আজ এই অবস্থায়। নদী শুকিয়ে যাওয়ায় শুধু পরিবেশ নয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীকেন্দ্রিক হাজারো জেলে পরিবার।
নদী বাঁচানো ও জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে তিস্তার বুকে এই মানবিক সংকট আরও গভীর হবে এমন আশঙ্কা জেলেদের মনে।
ঢাকা
,
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
পানিশূন্য তিস্তায় জাল ফেলে জীবিকা খোঁজে স্হানীয় জেলেরা
-
স্টাফ রিপোর্টার - সর্বশেষ আপডেট : ১২:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ২৬০ বার দেখেছেন
অধিক পঠিত




