ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অতিরিক্তি মদপানে ২ জনের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৪৭ বার দেখেছেন

শফিকুজ্জামান সোহেল
‎ স্টাফ রিপোর্টার

‎রংপুরের বদরগঞ্জে মদপানে ২ জনের মৃত্যু হয়েছে।

‎সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার।

‎মদপানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০), শিবপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল(৩০)।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর নয়া পাড়ায় মাদক কারবারি জয়নুল আবেদিনের থেকে রেকটিফাইট স্পিরিট কিনে ওই দুইজন পান করে। ওই স্পিরিট পান করে অসুস্থ হয়ে একজন বাড়িতেই মারা যায়, অপরজন বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।

‎এদিকে এ ঘটনায় অভিযান চালিয়ে মাদককারবারি জয়নুল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মদপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান পরিচালনা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুরে অতিরিক্তি মদপানে ২ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬