মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠ বাজার এলাকায় একটি বিকাশের দোকানে চুরির ঘটনায় এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠ বাজার এলাকায় হান্নান নামের এক বিকাশ ব্যবসায়ীর দোকানে চুরির চেষ্টা চালায় এক ব্যক্তি। এ সময় দোকান মালিক ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে ওই চোরকে হাতেনাতে আটক করে।
আটক চোরের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোর আটকে ফেলায় স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন ঘটনায় প্রশাসনের আরও কঠোর নজরদারি কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার 



