ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নেতা নয়, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান সেলিম

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৩৩ বার দেখেছেন

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আমি নেতা হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।

আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার কমলাপুর এলাকায় পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণার উৎস। সেই আদর্শকে ধারণ করেই বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

আমি নেতা নয়, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান সেলিম

সর্বশেষ আপডেট : ০৪:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬