ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৩১ বার দেখেছেন

লামা প্রতিনিধি: নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় লামা পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিল স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক সফল মেয়র জনাব মোঃ আমির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আবু তাহের মিয়া। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

এসময় লামা পৌরসভা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

বিদেশে নেওয়ার প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন

লামায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৩:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬