ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৬১ বার দেখেছেন

মোঃ মমিনুল ইসলাম দিপু গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেড় ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের অংশ হিসেবে এ সমন্বয় সভার আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় গণভোট-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গণভোটের গুরুত্ব, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর শাহারিয়ার রহমান রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও গাইবান্ধা জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০২:০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬