ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩১২ বার দেখেছেন

প্রতিনিধি: শামীম আহমেদ ভাঙ্গুড়া (পাবনা)

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা নেমে এসেছে। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়ক ও রেলপথে চলাচলে দেখা দিয়েছে চরম ভোগান্তি। দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে যানবাহন।
কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সকালে কাজে বের হতে সমস্যায় পড়ছেন তারা। শীতের প্রভাব বেশি পড়েছে শিশু ও বয়স্কদের ওপর। অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। এতে কৃষিজমিতে কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সবজি চাষিরা কুয়াশা ও শীতের কারণে ক্ষতির আশঙ্কা করছেন।
এদিকে শীত নিবারণের জন্য এখনো পর্যাপ্ত কম্বল বিতরণ না হওয়ায় নিম্নআয়ের মানুষদের কষ্ট বাড়ছে। দ্রুত শীতবস্ত্র বিতরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ভাঙ্গুড়ায় ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

সর্বশেষ আপডেট : ০২:১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬