দৌলতপুর প্রতিনিধি: তানভীর আজাদ
৩১ দফার আলোকে নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ
তানভীর আজাদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে কেন্দ্র ঘোষিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে উপজেলা ছাত্রদল। শনিবার আল্লাহর দর্গা স্কুল বাজারের নুরুজ্জামান অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দৌলতপুর উপজেলা ছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন এবং বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির মধ্যে নির্বাচিত ৮ দফা বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ, দায়িত্বশীল রাজনীতি, গণসংযোগ, সাংগঠনিক শৃঙ্খলা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মাঠপর্যায়ে ৮ দফা বাস্তবায়নে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়—তা নিয়েও বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করা হয়।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আফফান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনতাছির মামুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
বক্তারা বলেন, দেশ গড়ার আন্দোলনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠিত, আদর্শবান ও সচেতন ছাত্রদলই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে।
স্টাফ রিপোর্টার 



