ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেরুদণ্ডে গুরুতর আঘাতে শয্যাশায়ী কিশোরী, জরুরি অপারেশনের জন্য সাহায্য চান পিতা মোখলেছ

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৯৪ বার দেখেছেন

প্রতিনিধি : শরিফুল ইসলাম মজুমদার

এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘ সাত মাস ধরে শয্যাশায়ী হয়ে আছে, কুমিল্লার নাঙ্গলকোট থানার আদ্রা গ্রামের মোঃ মোখলেছুর রহমানের কন্যা।পিতা মোখলেছুর রহমান এর সাথে কথা বলে জানা গেছে, প্রায় সাত মাস আগে গাছ থেকে পড়ে গিয়ে তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর অসহায় পরিবারটি অনেক কষ্টে মেয়েটির অপারেশন করালেও তা সফল হয়নি।

অপারেশন ব্যর্থ হওয়ায় দীর্ঘ সময় পার হলেও মেয়েটি এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। চিকিৎসকদের মতে, দ্রুত পুনরায় অপারেশন করা না হলে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে যেতে পারে এবং জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এই জরুরি অপারেশনের জন্য প্রয়োজন প্রায় এক লক্ষ টাকা, যা জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার ও স্থানীয়রা মেয়েটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহায়তা কামনা করেছেন। তারা জানান, সম্মিলিত সহযোগিতাই পারে এই অসহায় মেয়েটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।

সহযোগিতা করতে যোগাযোগ:
অ্যাকাউন্ট নাম: সাকিব হাসান
বিকাশ/নগদ: ০১৭৫৭৭৭১৯২৪

মেরুদণ্ডে গুরুতর আঘাতে শয্যাশায়ী কিশোরী, জরুরি অপারেশনের জন্য সাহায্য চান পিতা মোখলেছ

সর্বশেষ আপডেট : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬