ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৯:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩৫০ বার দেখেছেন

সুরুজ মিয়া, নরসিংদী প্রতিনিধি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আমাদের একটি দল ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গুলি ও হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৯:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬